1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ পাঁচ কিশোর উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১২
  • ১৩৬ Time View

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিসে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে কমপক্ষে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গোলাগুলির ঘটনা ঘটেছে স্থানীয় সময় শনিবার সকাল ১০টার দিকে। কমপক্ষে একজন কিশোরকে উদ্ধার করা হয়েছে ইন্ডিয়ানাপোলিস হিস্টোরিক্যাল সোসাইটির কাছে একটি নালার পাশ থেকে। বাকি সবাইকে অন্যস্থানে নালার দুই পাশ থেকে উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানিয়েছে, আহত কিশোরদের উইশার্ড হসপিটাল এবং রিলে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ১৭ থেকে ১৮ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কয়েকজন লোককে ইন্ডিয়ানাপোলিস হিস্টোরিক্যাল সোসাইটির মিলিটারি পার্কের দিকে দৌড়ে যেতে দেখা গেছে। নালার ধারে .০৪ ক্যালিবারের কয়েকটি শেল পাওয়া গেছে বলে জানা গেছে।

পুলিশ এখন প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকার নিচ্ছে এবং দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন গোলাগুলি ঘটনা নতুন নয়। সবচে আশঙ্কার কথা হল- ইদানীং দেশটিতে শিশু-কিশোরদের মধ্যে সহিংসতা বাড়ছে। সপ্তাহখানেক আগেও একটি স্কুলে গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হয়।

এ ধরনের সহিংসতার বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা। কিন্তু তার পরও সরকার অস্ত্র কেনা-বেচায় বিধিনিষেধ আরোপ করতে চাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ