1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ায় হাই কোর্টের রুল নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন ঢাকা মেডিকেলে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

মধ্য রাতে তালেবানের হামলা: কুন্দুজ দখলের চেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬০ Time View

গত রবিবারই নানগরহার প্রদেশের একাধিক পুলিশ চৌকিতে হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা। asdy8ausdiaতারও আগে পাকতিকা প্রদেশে ভলিবল ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৩ জনের। সন্দেহের তির হক্কানি গোষ্ঠীর দিকে। আর রবিবার মধ্য রাতে আফগান শহর কুন্দুজে হামলা চালিয়ে ভিতরে ঢুকে পড়ল কয়েকশো তালিবান জঙ্গি।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরে এই নিয়ে ৩য় বার আফগানিস্থানের উত্তর-পূর্বের এই অন্যতম গুরুত্বপূর্ণ শহরটিকে নিশানা করে তালিবান। অবশেষে গত রবিবার মধ্য রাতে সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘ গুলির লড়াইয়ের পর কুন্দুজের সিংহভাগ দখল করে নেয় জঙ্গি সংগঠনটি। কুন্দুজ পুলিশের মুখপাত্র বলেছেন, ‘শহরটি চারদিক থেকে ঘিরে আক্রমণ করে তালেবান। রবিবার রাত আড়াইটে নাগাদ নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের।’ সোমবার রাত পর্যন্তও থামেনি দু’পক্ষের সংঘর্ষ। শহরে ঢোকার প্রধান প্রধান রাস্তাতেও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে লড়াই চলে জঙ্গিদের। প্রাণভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘পরিস্থিতি খুব খারাপ। বিশেষত শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের লড়াই উত্তরোত্তর বাড়ছে।’
হামলার দায় স্বীকার করেছে তালিবান মুখপাত্র জাবিনুল্লা মুজাহিদ। তার দাবি, শহরের বিভিন্ন জায়গায় পুলিশ চৌকিতে ঢুকে ১২ জন আফগান পুলিশকে হত্যা করেছে জঙ্গিরা। থানা এবং গভর্নরের সদর দফতরেও ঢুকতে শুরু করেছে তারা। ২০০১ সালে আফগানিস্তানে ন্যাটো বাহিনী অভিযান শুরু করার পর কুন্দুজ ছাড়তে বাধ্য হয় তালিবান জঙ্গিরা। যদিও বেশ কিছু দিন ধরেই শহরটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ