1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ অ্যানথ্রাক্সের হটস্পট রংপুর, ১ মাসে আক্রান্ত ৫৩ জন বিএনপিকে বাঁচানো নয়, ফ্যাসিবাদের দোসরদের থেকে জানমাল রক্ষা প্রশাসনের দায়িত্ব: গয়েশ্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ঢাকা মেডিকেলের সামনে আরেক ‘ভবঘুরের’ লাশ বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে

নিখোঁজ শিক্ষার্থীদের স্মরণে মেক্সিকোর রাস্তায় জনতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৮ Time View

মেক্সিকো থেকে ৪৩জন শিক্ষার্থীর হারিয়ে যাওয়ার ঘটনার এক বছর পূর্তিতে তাদের পরিবারের asyudjasldসদস্যরা আজ রাজধানীতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। ন্যায়বিচারের দাবিতে হারিয়ে যাওয়া সন্তানদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আসেন বাবা-মায়েরা। প্রতিবাদ হিসেবে তারা ২৩ ঘণ্টা উপোষ করেন। তাদের সাথে যোগ দেন হাজারো মানুষ।
দেশটির সরকার বলছে, একটি অপরাধী চক্র ঐসব শিক্ষার্থীকে হত্যা করে পুড়িয়ে ফেলেছিল।
বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, এই শিক্ষার্থীরা না বুঝেই মাদক বহনকারী একটি বাসের নিয়ন্ত্রণ নিলে, অপরাধী চক্র তাদের হত্যা করে এবং সরকার তাদের বাঁচাতে কিছুই করেনি।
এই ঘটনার তদন্ত ভার আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে বিশেষ বিভাগকে দেয়ার দাবি জানিয়েছে নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মায়েরা।
হোসে এঞ্জেল নাম নিখোঁজ এক ছাত্রের বাবা বর্ণাঢ্য সান্টোস কাম্পোস বিবিসিকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ঘটনার বিস্তারিত জানা না যাবে, ততক্ষণ তাদের আন্দোলন চলবেই।
তিনি বলেন, যতক্ষণ তারা আমাদের নিখোঁজ সন্তানদের ফিরিয়ে দিতে না পারবে, অথবা এ বিষয়ে কোনও সদুত্তর না দেবে, ততক্ষণ এই লড়াই চলবে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ