1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘লুয়া’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৩৪ Time View

পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলের দিকে একটি বড় ধরনের ক্রান্তীয় ঘূণিঝড় এগিয়ে আসছে বলে আবহাওয়ার পূর্বাভাষে সতর্ক করা হয়েছে।

‘লুয়া’ নামের তীব্র এই ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘন্টায় প্রায় ১’শ ৬০ কিলোমিটার।

শনিবার সকালে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি হেডল্যান্ড বন্দর ও ব্র“মি এলাকার মধ্যবর্তী পিলবারা এলাকায় আঘাত হানতে পারে। এ সময় সেখানে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাষে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার প্রধান লোহার খনি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার বিমান উড্ডয়নের সূচিও বাতিল করা হয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার জরুরি বিভাগের কর্মকর্তারা এক সতর্ক বার্তায় পিলবারা এলাকার লোকজনকে আসন্ন বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছে।

“আপনাদের জীবন ও বাড়ির দিকে হুমকি ধেয়ে আসছে। আপনারা বিপদে আছেন, তাই এখনই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করুন,” সতর্ক বার্তায় জানাচ্ছেন তারা।

তবে পশ্চিম অস্ট্রেলিয়ার এই এলাকাটিতে বসবাসকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ‘মারাত্মক জলোচ্ছাসের’ সতর্কতাও জারি করেছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগের প্রচণ্ড ধ্বংসক্ষমতা সম্পন্ন বাতাস প্রবাহিত হবে বলে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ