1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

শাহাজাদপুর-সুন্দলপুরের গ্যাস জাতীয় গ্রিডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৪৮ Time View

নোয়াখালীর শাহাজাদপুর-সুন্দলপুর ক্ষেত্রের গ্যাস শনিবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এ ক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১০-১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে।

বাপেক্সের শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের প্রকল্প পরিচালক মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে। পরে আনুষ্ঠানিকভাবে এ সরবরাহ কাজের উদ্বোধন করা হবে।

তিনি বলেন, ২০১০ সালের ডিসেম্বরে এ গ্যাস ক্ষেত্রে কূপ খনন শুরু হয়। ২০১১ সালের অগাস্টে গ্যাস প্রাপ্তি নিশ্চিত হয়।

ইতোমধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সংযোগের জন্য বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড প্রায় ১৫ কিলোমিটার গ্যাস পাইপ লাইনের কাজ শেষ করেছে।

প্রকল্প পরিচালক আরো জানান, এ গ্যাস ক্ষেত্রে উত্তোলনযোগ্য সম্ভাব্য ৫০ বিলিয়ন গ্যাস মজুদ রয়েছে, যার বাজার মূল্য দুই হাজার ২শ’ কোটি টাকা। এখান থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১০-১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।

শাহাজাদপুর-সুন্দলপুরসহ দেশে এখন গ্যাস ক্ষেত্র হল ২৪টি। কূপের সংখ্যা হবে ৮২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ