1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ সেমিফাইনালে উঠল বাংলাদেশ বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে

বঙ্গোপসাগরে ৫০ ট্রলারসহ ২০ জেলে নিখোঁজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫১ Time View

সৃষ্ট লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ে প্রায় ৫০টি ট্রলারসহ ২০ জেলে নিখোঁজ রয়েছেন।asdasjkdl

এবিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা।

তিনি জানান, রাত থেকেই গভীর সমুদ্র উত্তাল ছিল। ভোরে পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে কটকা ও কচিখালী পয়েন্টে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়ায় ট্রলার ডোবার খবর পাওয়া যায়। তীরে ফিরতে পারেনি অন্তত ৫০টি মাছ ধরার ট্রলারসহ ২০ জেলে। তারা এখন কোথায় কীভাবে রয়েছেন, তাও জানা যাচ্ছে না।

নিখোঁজদের মধ্যে রয়েছেন এফবি খানজাহান আলী ট্রলারের আবদুল কুদ্দুস, সাইদুল ও শাহিন এবং এফবি আবদুল্লাহ ট্রলারের মাঝি এমাদুল হক। তাদের মধ্যে এমাদুল হকের বাড়ি পিরোজপুরের চরখালী এলাকায় বাকি ৩জনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে এপর্যন্ত এফবি সোনাই, আল্লাহর দান ও এফবি মান্নানের নাম পাওয়া গেছে।

পাথরঘাটা উপজেলা মাঝি সমিতির সভাপতি সিদ্দিক মাঝি বাংলানিউজকে বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, যেভাবে আমাদের কাছে খবর আসছে, তাতে অনেক ট্রলার ডুবি ও হতাহতের আশঙ্কা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ