1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

উপকূলীয় এলাকায় সুপেয় পানি সরবরাহে ত্রিপাক্ষিক চুক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪২ Time View

ভূ-গর্ভস্থ পানি পুনর্ভরণ ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলীয় এলাকায় সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে asdasdঢাকা বিশ্ববিদ্যালয়, ইউসিসেফ বাংলাদেশ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মধ্যে আজ একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ইউনিসেফ বাংলাদেশের ওয়াশ সেকশনের প্রধান চার্লি সারগাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধীর কুমার ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পের কারিগরি পত্রে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন আহমেদ ও ইউনিসেফ’র পানি বিশেষজ্ঞ ড. বোলুওয়াজি ওনাবোলু। উপাচার্য দফতরে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন ‘পানিবাহী ভূ-স্তর পুনর্ভরণ ব্যবস্থাপনা (এমএআর) প্রকল্পের মেয়াদ ২০১৭ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইউনিসেফ বাংলাদেশ আর্থিক সহযোগিতা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও একাশিয়া ওয়াটার নেদারল্যান্ডস কারিগরি সহযোগিতা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ