1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

টাঙ্গাইলের উপনির্বাচনের ভোটগ্রহণ ১০ নভেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭১ Time View

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন asmdasds(ইসি)। পুনঃতফসিল অনুযায়ী ২৮ অক্টোবরের পরিবর্তে ১০ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানিয়েছেন, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের সুযোগ পাবেন। দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হবে ১৩ অক্টোবর এবং ২১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে।
হজ্ব মৌসুম সামনে রেখে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার কথা বিবেচনা করে তফসিলে এ পরিবর্তন আনা হয়েছে বলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নিজেও এবার সস্ত্রীক পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব গেছেন।
গত মঙ্গলবার সিইসি এ উপ-নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছিলেন, তাতে ২৮ অক্টোবর ভোটগ্রহণের তারিখ রাখা হয়েছিল। এই উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ময়মনসিংহ জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা। এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৪৭৩ জন।
প্রসঙ্গত লতিফ সিদ্দিকী গত ১ সেপ্টেম্বর পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ৬ সেপ্টেম্বর সংসদ সচিবালয় আসনটি শুন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। আগামী ২৯ নভেম্বরের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ