1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির …

সোনম কাপুরের তিন টেক্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ২২২ Time View

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের পরপর তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘প্রেম রতন ধন পাও’, ‘বাটলি ফর বিট্টরা’ ও ‘নীরাজ ভানত’ শীর্ষক ছবিগুলো এ বছরই মুক্তি পাবে।a-9sdasd
ওয়ান ইন্ডিয়ার খবরে জানা গেছে, ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোনম। ছবিটির শুটিং করতে গিয়ে ভালোই ঝক্কি পোহাতে হচ্ছে তাকে। ভারতের কারজায় এই ছবির একটি গানের সঙ্গে নাচতে গিয়ে পায়ে প্রচ- আঘাত পান সোনম। কিন্তু বিশ্রাম না নিয়ে তিনি ছবির শুটিং চালিয়ে যাচ্ছেন। ১২ নভেম্বর স্বরাজ বারজাত্যা পরিচালিত এই ছবির মুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে। এছাড়া বর্তমানে সোনম ‘নীরাজ ভানত’ শীর্ষক ছবিতে অভিনয় করছেন। এটি ভারতের ফ্লাইট অ্যাটেনড্যান্ট নীরাজ ভানতের জীবনকাহিনী অবলম্বনে নির্মিত হচ্ছে। এটি নভেম্বরের শেষ দিকে মুক্তি পাবে। এদিকে, সোনম ‘বাটলি ফর বিট্টরা’ নামের একটি ছবিতেও অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন পাকস্তানি অভিনেতা ফাওয়াজ আফজাল খান ও ইরফান খান। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ৩০ বছর বয়সী অনিলকন্যা সোনম বলেন, ‘টানা শুটিংয়ের কারণে আমি দম ফেলার ফুরসত পাচ্ছি না। তিনটি ছবিতে আমাকে সমানতালে অভিনয় করে যেতে হচ্ছে। তবে আশা করি, অক্টোবরের মধ্যেই সব ছবির শুটিং শেষ করতে পারব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ