1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

সিরিয়ার বিরোধীরা বিদেশি সামরিক হস্তক্ষেপ চায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১২
  • ১৩৭ Time View

সিরিয়ার হাজার হাজার সরকার বিরোধী গত শুক্রবারের বিক্ষোভের সময় বিদেশি সামরিক হস্তক্ষেপ চেয়ে স্লোগান দিয়েছে।

এদিন জুমার নামাজের পর উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বেইরুত থেকে একজন মানবাধিকার কর্মী জানিয়েছেন, বিক্ষোভকারীরা সামরিক হস্তক্ষেপ দাবি করে। বিদ্রোহী সেনাদের গ্রুপ ‘ফ্রি সিরিয়ান আর্মি’কে অস্ত্র সরবরাহের আহ্বান জানায় এবং যতো শিগগির বাশার আল আসাদ সরকারের পতন চেয়ে স্লোগান দেয়।

এর আগে বিক্ষোভকারীরা তাদের ফেসবুক পাতায় ‘শিগগির আরব ও মুসলিম দেশ এবং বাকি বিশ্ব থেকে সামরিক হস্তক্ষেপের দাবিতে’ বিক্ষোভে শামিল হওয়ার ডাক দেয়।

এদিকে একই দিন সরকার বিরোধী বিদ্রোহের প্রধান প্রদেশ হোমস, দারা, রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রামি আবদুল রহমান জানিয়েছেন, সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভের এক বছর পুর্তিতে বেশিরভাগ শহরেই জুমার পরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, এদিন নানা স্থানে বিক্ষোভের সময় সহিংসতায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছরের মার্চে সিরিয়াতে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ শুরুর পর এ যাবত নয় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

জানের ভয়ে আশ্রয়ের খোঁজে সীমান্ত এলাকায় বিশেষে করে তুরস্ক সীমান্তে বহু মানুষ আশ্রয় নিয়েছে। জাতিসংঘের ধারণা, এ যাবত ৩০ হাজারেরও বেশি সিরীয় পার্শ্ববর্তী দেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। আর সহিংসতায় বিভিন্ন শহর ছেড়ে পালিয়েছে দুই লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ