1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

কন্ডিশনই হবে অস্ট্রেলিয়ার বড় চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৪ Time View

অ্যাশেজ হারলেও ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করছে অস্ট্রেলিয়া দল। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে দুটি টেস্ট খেলবে অজিরা। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন, কন্ডিশনই এই সফরে অস্ট্রেলিয়াকে বড় চ্যালেঞ্জ জানাবে।
image_137925_0
মিচেল জনসন, জস হ্যাজেলউড ও ওয়ার্নারের মতো ক্রিকেটারের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার মিরপুরে এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, “দলে যে-ই আসুক বা না আসুক, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা আমাদের বড় চ্যালেঞ্জ। তবে আমি সত্যিই আশাবাদী, কারণ এই কন্ডিশন ওদের চ্যালেঞ্জ জানাবে। আমরাও দল হিসেবে উন্নতি করছি। আমি আশাবাদী যে এমন কিছু আমরা করতে পারব ওদের বিপক্ষে আগে যা কখনো করতে পারিনি। তবে এটাও বলতে হবে, অস্ট্রেলিয়াকে হালকা ভাবে দেখার কিছু নেই। ক্রিকেটার তৈরি করার সেরা সিস্টেমটা ওদের আছে। ওদের ‘এ’ দল সম্প্রতি ভারতে দারুণ খেলেছে। কাজেই এই সিরিজ চ্যালেঞ্জিং হবেই।

ঘরের মাঠে হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলাটা সহজ হবে না বলেই জানান টাইগার কোচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ