1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

থাইল্যান্ড থেকে ১০ লাখ টন চাল আমদানির চুক্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১২
  • ১৭১ Time View

থাইল্যান্ড থেকে সরকারি পর্যায়ে (জি টু জি) বছরে ১০ লাখ টন পর্যন্ত সিদ্ধচাল আমদানি করতে পারবে বাংলাদেশ।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৃহস্পতিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

থাইল্যান্ড সফররত বাংলাদেশের খাদ্য সচিব বরুণ দেব মিত্র ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী বুনসং তেরিয়াপিরুম নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া শুক্রবার বিকেলে বাংলানিউজকে এসব তথ্য জানান।

সমঝোতা স্মারক অনুযায়ী দু’দেশের উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের চাহিদা অনুযায়ী থাইল্যান্ড চাল সরবরাহ করবে। আমাদানির সময় দু’দেশের মধ্যে আলোচনা করে চালের দাম নির্ধারণ করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের দিন থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৩ সাল পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে। তবে দু’দেশের সম্মতির ভিত্তিতে এর মেয়াদ বাড়ানোর যাবে।

এর আগে গত বছর বাংলাদেশ সরকারিভাবে থাইল্যান্ড থেকে দুই লাখ টন সিদ্ধচাল আমাদানি করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ