1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দামেস্ক দূতাবাস বন্ধ করে দিয়েছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মার্চ, ২০১২
  • ১২৪ Time View

সিরীয় সরকার বিরোধীদের ওপর দমন নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে দামেস্ক দূতাবাস বন্ধ করে দিয়েছে সৌদি আরব।

সৌদি কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছেন, গত বুধবার তারা দামেস্ক দূতাবাসের সব কূটনীতিক এবং কর্মকর্তাদের প্রত্যাহার করেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বড় সমর্থক দেশ সৌদি আরব। আসাদ বিরোধীদের আন্তর্জাতিক সাহায্য, ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা এবং বিক্ষোভকারীদের অস্ত্র সরবরাহ দেওয়ার জন্য জোর প্রচারণা চালাচ্ছে দেশটি।

উল্ল্যেখ, গত মাসে দামেস্কতে আরব লিগের সব দেশের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব করে উপসাগরীয় দেশগুলোর সংগঠন গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি। জিসিসি’র সদস্য রাষ্ট্রগুলো হলো- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত।

প্রসঙ্গত, সৌদি আরবের সবচে বড় আঞ্চলিক শত্রু ইরান। সেই হিসেবে ইরানের মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সৌদির শত্রু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ