1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তিশার সময়…

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ১৮৫ Time View

jasdiashudioজনপ্রিয় অভিনেত্রী তিশা আসছে ঈদ উপলক্ষে একাধিক খণ্ড নাটকের কাজ করছেন। এরই মধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তিনি। তার মধ্যে অতি সমপ্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে জুটি বেঁধে ‘এয়ারপোর্ট’ নামের একটি নাটকের কাজ শেষ করলেন। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, খুব দারুণ একটি গল্প। অভিনয় করে খুব ভাল লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবেন। নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এর আগে তাহসানের সঙ্গে একাধিকবার জুটি বেঁধে নাটকে অভিনয় করেছেন তিশা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মনসুবা জংশন’, ‘মনফড়িংয়ের গল্প’, ‘অ্যাডিকশন’, ‘অপেক্ষা’, ‘মনের মতো মন’, ‘লাভলেইন’, ‘ফায়ারফ্লাই’, ‘এলিয়েন ও রুম্পার গল্প’, ‘অল অ্যাবাউট আস’, ‘স্টোরি অব থাউজেন্ড ডেজ’, ‘অ্যাংরি বার্ড’সহ আরও কিছু নাটক। যার প্রতিটিই দর্শক নন্দিত হয়েছে। বিশেষত গেল ঈদে আরটিভিতে প্রচার হওয়া ‘অ্যাংরি বার্ড’ নাটকটি বেশ প্রশংসিত হয়। এদিকে গেল ঈদে প্রচার হওয়া ‘কালাগুল’ নাটকটির পর এবার তারই সিক্যুয়াল ‘গুলবাহার’-এ অভিনয় করেছেন তিশা। সুমন আনোয়ারের পরিচালনায় সিক্যুয়ালের প্রথম নাটকটি ছিল ‘রাতারগুল’। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বর্তমানে নির্মাণাধীন ‘মেন্টাল’ ছাড়াও ‘এ প্লাস বি’ নামের আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার। তবে এ ব্যাপারে এখনও সব চূড়ান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ