1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইমানের দশম শাখা: আল্লাহর প্রতি ভালোবাসা ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য মামুন বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘ কখন ও কীভাবে সিদ্ধান্ত নেবে? ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগবঞ্চিত, রংপুর শিক্ষা অফিসে প্রার্থীদের অবস্থান রাড্ডা ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি এমপি মিষ্টির জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোর নিহত ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক

ওলামা লীগের সভাপতি হেলালী ছুরিকাহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ২৩৯ Time View

আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে (৪৫) ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে রাজধানীতে বায়তুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।bdbsdbdb
ওলামা লীগের সেক্রেটারি দেলোয়ার হোসাইন বলেন, জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত হেলালীকে ছুরিকাঘাত করে। তিনি বলেন, নামাজ শেষে উনার আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার কথা ছিল। সেখানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিলে তার মোনাজাত পরিচালনা করার কথা ছিল।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম খান বলেন, মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালীর গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ইতোমধ্যে মসজিদ গেট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা একজনকে আটক করেছে। এ বিষয়ে পরে জানানো হবে।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প প্রধান পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, হেলালী জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে পুলিশ আটককৃত ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। হাসপাতালে সাংবাদিকদের তিনি জানান, বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বের হলে দক্ষিণ গেটে তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় তিনি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও হেফাজতকে দায়ী করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ