1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ক্রিকেটপ্রেমীদের জন্য টাইগারদের জার্সি নিয়ে নয়া উদ্যোগ!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ১৬৯ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিটি এখন বিশ্বের এক নাম্বার জার্সি। এই খবর হয়তো নিশ্চিত হয়েছেন বেশ কয়েকদিন আগেই। বাংলাদেশের জার্সিটির আশেপাশেও নেই অন্য কোনো দেশ। এই কীর্তির পর টাইগারদের জার্সি ইস্যুতে ফের নয়া উদ্যোগ নেয়া হয়েছে।qAWEDWA

বিসিবির সহায়তায় টাইগারদের স্পন্সর কোম্পানি রবি বাস্তবায়ন করবে একটি বিশেষ পদক্ষেপ। রবি’র কমিউনিকেশনস ও কর্পোরেট রেসপনসিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম এ প্রসঙ্গে জানান, সবাইকে জার্সি উৎসবে সম্পৃক্ত করতে চাই আমরা।

আমাদের লক্ষ্য সেরা জার্সিটি তৈরি করা। টাইগারদের জন্য জার্সি তৈরির জন্য ক্রিকেটভক্ত, ফ্যাশন ডিজাইনার ও ক্রিকেটাররাও অংশ নিতে পারবে। সবার অংশ গ্রহনের সুযোগ থাকছে এখানে। এর মাধ্যমে সেরা জার্সিটি নির্বাচন করা হবে। পুরস্কারের অফার থাকছে। তবে দিন তারিখ হয়তো পরে নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

বাসায় বসেও মেইলে নকশা জমা দেয়া যাবে। মেইল ঠিকানাও জানানো হবে বলে জানান রবির ওই কর্মকর্তা। টাইগারদের বর্তমান জার্সিটিই যেখানে সেরা। সেখানে সেরার উপর আরো চকম দেখাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পন্সর রবি। এ যেন অবাক করা এক তথ্য! তবে উল্লাস ক্রিকেটপ্রেমীদের জন্যই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ