1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ফুলগাজীতে ইয়াবা ও ফেন্সিডিল সহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ১৪০ Time View

ফুলগাজীর দক্ষিন আনন্দপুরে ইয়াবা ও ফেন্সিডিল সহ দুই বিক্রেতাকে গভীর রাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।rftyh

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ভোর রাত সাড়ে ৩ টার দিকে ফুলগাজীর দক্ষিন আনন্দপুরে জনৈক হারুনের বাড়ীতে অভিযান চালায়। এ সময় ২শ ৩ পিস ইয়াবা ও ৭০ বোতল ফেন্সিডিল সহ আবদুর রউফের ছেলে মোঃ হারুন (২৮) ও শফিউল্লাহর ছেলে খোকন (১৮) কে গ্রেফতার করে। তারা দুজনই ওই এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, উল্লেখিত মাদকদ্রব্য তারা ভারতীয় সীমানা দিয়ে পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। র‌্যাব-৭ এর অধিনায়ক মেজর মোঃ মোজাম্মেল হোসেন তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুইজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ