1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

মা হতে চলেছেন রানি মুখোপাধ্যায়?

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ১৩৭ Time View

মা হতে চলেছেন রানি মুখোপাধ্যায়? বলিউডে এখন কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
আপাতত লন্ডনে আদিত্য চোপড়ার সঙ্গে দু’সপ্তাহের ছুটিতে গিয়েছেন রানি। আর সেখানেই tyutyগর্ভাবস্থায় মহিলাদের যে ধরণের মাসাজের প্রয়োজন হয় তা করিয়েছেন তিনি। যে বিলাসবহুল হোটেলে তাঁরা রয়েছেন সেখানকার পার্লারেই রানিকে ওই ধরণের মাসাজ করাতে দেখা গিয়েছে। যতই চোপড়া দম্পতি এই খবর চেপে রাখতে চান না কেন, পাপারাত্জিদের চোখে ধুলো দিতে পারেননি তাঁরা।
আসলে রানি-আদিত্যর বিয়েও হয়েছিল চুপিসারে। ২০১৪-এর নভেম্বরে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রানি। সকলের চোখের আড়ালে ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে সুদূর ইতালিতে বিয়ে সেরেছিলেন তাঁরা। সংবাদ মাধ্যমকে এড়িয়ে যেতেই ওই ব্যবস্থা করেছিলেন বলিউডের এই প্রথম সারির রিয়েল লাইফ জুটি। তাই এ বারও রানির সন্তানসম্ভবা হওয়ার খবর যে এত তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে না তা আন্দাজ করাই যায়।
বিয়ের পর পরই রানি জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি মা হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। সে কথা মনে রেখেই বাড়ছে জল্পনা। দীর্ঘ বিরতির পর ‘মর্দানি’ দিয়ে কামব্যাক করলেও এখনও রানিকে পর্দায় সেইভাবে দেখা যাচ্ছে না। সব মিলিয়ে রানির মা হওয়া নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ