1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ছিটমহল থেকে মুক্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
  • ২৩৩ Time View

pm hasinaঢাকা: তিন মাসের মধ্যে ছিটমহল থেকে বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হওয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সংযোগের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত সোলার সিস্টেমের ব্যবস্থা করে সাময়িকভাবে সেখানে বিদ্যুৎ চাহিদা পূরণেরও নির্দেশনা দেন তিনি।

মঙ্গলবার (০৪ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ায় উল্লাস করেছে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া সাবেক ছিটমহলবাসী। তারা এখন আমাদেরই অংশ। তাদের তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী আমরা এখন কাজ করবো।

এদিকে, মঙ্গলবারের সভায় বর্তমানে যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়, সেখানে সচিবালয় স্থানান্তরের ব্যাপারেও সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে বাণিজ্য মেলার জন্য নতুন স্থান নির্ধারণ করা হবে পূর্বাচলে।

পরিকল্পনামন্ত্রী জানান, মেলা স্থানান্তরের জন্য চীন অনুদান দিচ্ছে। পূর্বাচলে আধুনিকমানের মেলার জন্য স্থায়ীভাবে স্থান তৈরি করা হবে। সেখানে ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্থাপন করা হবে একটি প্লাটফরম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ