1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রেলমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ২৪৩ Time View

mujibulসিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রেলমন্ত্রী মুজিবুল হকের আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কুমিল্লা সাংবাদিক অ্যাসোসিয়েশন অব ঢাকা (সিজেএডি) এ দোয়া মাহফিলের আয়োজন করে।

সংগঠনটির সদস্য সচিব দিদারুল আলমের সঞ্চালনায় ও আহ্বায়ক মাহমুদুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশিষ্টজনেরা রেলমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেন।

দোয়া অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী বলেন, মুজিবুল হক সাধারণ মানুষের নেতা, তৃণমূলের নেতা। তিনি শুধু কুমিল্লা নয়, দেশের ভালোবাসার মানুষ।

মুজিবুল হকের সঙ্গে বিভিন্ন সময়ের স্মৃতি চারণ করে তিনি আরো বলেন, মুজিব দ্রুত সুস্থ হয়ে আবার রেলের দায়িত্ব নেবেন, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এ প্রার্থনা করি।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আক্তার ইউসুফ বলেন, মুজিবুল হক কুমিল্লার কৃতি সন্তান। তিনি দায়িত্ব নিয়ে রেলের উন্নয়নে অনেক কাজ করেছেন। অচল প্রায় রেলে গতি এনেছেন।

হাফেজ মাওলানা জামাল হোসেন পরিচালিত দোয়ার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক কুদরত-ই-খুদা, শরীফুল ইসলাম, রিয়াজ চৌধুরী, সালাম ফারুক, সাজ্জাদ হোসেন, সালাহ উদ্দিন জসিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ