1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ছাত্রলীগের ২৮তম সম্মেলন সোহরাওয়ার্দীতে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ২৩২ Time View

satroliggআগামী ২৫ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

শনিবার বেলাসাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘২৮তম জাতীয় সম্মেলন প্রস্তুতি’ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশেই তা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ উপলক্ষে রোববার ১২ জুলাই থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের ২৮তম জাতীয় কাউন্সিলের মনোনয়ন ফরম সংগ্রহ এবং ১৫ জুলাইয়ের মধ্যে তা পূরণ করে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, “মনোনয়ন ফরম জমা দেয়ার সময় প্রার্থীকে এসএসসি পাসের মূল সনদের ফটোকপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হবে। এছাড়া বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত ছাত্রত্বের প্রতয়ন পত্রও সঙ্গে থাকতে হবে এবং সদ্য তোলা তিন কপি ছবি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।”

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শামসুল কবির রাহাত, হাসানুজ্জামান তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ঢাকা মহানগর দক্ষি ছাত্রলীগের সভাপতি বায়েজিদ খান সহকেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই সম্মেলন উপলক্ষ্যে ইতিমধ্যেই সম্মেলন প্রস্তুতি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের ৩সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনাররা হচ্ছেন- কেন্দ্রীয় সহ-সভাপতি সুমন কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং দফতর সম্পাদক শেখ রাসেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ