1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

বিবাহিত শহিদ কাপুর!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ২০৯ Time View

sohid kapurঅবশেষে চুকে গেল বলিউড তারকা শহিদ কাপুরের আলোচিত বিয়ের সব আনুষ্ঠানিকতা। এখন থেকে তিনি বি টাউনের বিবাহিত পরিবারের গর্বিত একজন। তার জীবন সঙ্গীনী হিসেবে মঙ্গলবার দুপুরে সাত পাকে বাঁধা পড়লেন দিল্লীর মেয়ে মীরা রাজপুত।

সেদিন সকাল থেকে দিল্লির গুরুগাঁওয়ের বাতাসে শোনা যাচ্ছিল শহীদের বিয়ের সানাইয়ের সুর। এখানকার ছত্রপুর ফার্মে বিয়ের আয়োজন করা হয়। মেহেদি ও সংগীতের পর সাতপাক ঘোরার অপেক্ষায় ছিলেন সবাই।

বিয়ের আসনে হিসেবে প্রেসিডেন্টাল স্যুট পরা শহিদের পাশে লাল টুকটুকে শাড়িতে বসে ছিলেন কনে মীরা। সকাল থেকে একের পর এক আনুষ্ঠানিকতা চলতে থাকে। এভাবে আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন কিসমত কানেকশন তারকা। মঙ্গলবার দুপুরে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

গুরুগাঁওয়ের দ্য ওবেরয় হোটেলের বলরুমে সন্ধ্যায় পার্টির আয়োজন করা হয়েছিলো। সেখানে হাজির ছিলেন দুই পরিবারের আত্মীয়রা। ওই হোটেলেই সবার থাকার ব্যবস্থা করেছেন শহিদ।

সে কারণে সুইমিং পুল, জিম, গ্র্যান্ড প্রেসিডেন্সিয়াল স্যুটসহ ৫০টি রুম বুক করা হয়েছে। আর শহিদের ঠিকানা দুটি লাক্সারি বেডরুমের প্রেসিডেন্সিয়াল স্যুট।

গুরগাঁওয়ের ট্রাইডেন্ট হোটেলের কিলান্ট্রো রেস্তোরাঁ অতিথিদের জন্য খাবার প্রস্তুত করছে। শহিদ ও মীরার পরিবার আধ্যাত্মিক সংগঠন রাধা স্বামী সৎসঙ্গে বিশ্বাসী হওয়ায় আপ্যায়নে পরিবেশন করা হয় নিরামিষ।

এই বিয়েতে ছিলেন না বলিউডের কোনো তারকা। অতিথিদের তালিকায় ছিলেন শুধু দুই পরিবারের ঘনিষ্ঠরা। শিগগিরই সহকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবেন শহিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ