1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

আদনানের বিবাহ আখ্যান

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ১৭৭ Time View

adnan samiআদনান সামি- নামটা শুনলে প্রথমেই সেই বিশাল বপুর সুদর্শন গায়কের ছবিটা মনে আসে। এবং সেই বিশালাকায় চেহারাই যেন সব নষ্টের গোড়া! তার জন্যই তো দেড় বছরের দাম্পত্য জীবন শেষ হয়ে যায় দ্বিতীয় স্ত্রী সাবা গলাদারির সঙ্গে। তখন আদনানের ওজন ২৩০ কিলোগ্রাম।

ঘটনার প্রায় ছ’ বছর পর অবশ্য সাবা ফের ফিরে আসেন আদনানের কাছে। প্রায় ষোলো মাসের চেষ্টায় তখন তার ওজন ৮৫ কিলো। ২০০৬ সালে আদনান-সাবার আরও একবার চার হাত এক হয়। কিন্তু এবারও বছর পার হতে না হতেই আবারও বিবাহবিচ্ছেদের মামলা রুজু করেন সাবা। ২০১০ সালে ভারতের মাটিতে আদনানের আলাপ হয় আফগান বংশোদ্ভূত জার্মান সুন্দরী রোয়া ফারেয়াবির সঙ্গে। প্রথম আলাপের প্রেম, পরিণয়ে বদলাতে বেশি সময় নেয়নি।

সালমান খানের আসন্ন মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে আবারও এক বার আদনান লাইমলাইটে। আদনান সামির সেই ‘আনকনভেনশনাল’ সুমধুর গলা আবারও শোনা যাবে এই ছবির গানে। সেই কথা বলতে গিয়েই ব্যক্তিগত জীবনের কিছু কথাও অকপটে বলে ফেলেন গায়ক। তিনি যে একজন আদ্যোপান্ত ‘রোম্যান্টিক’ মনের মানুষ তা স্বীকার করেছেন দরাজ গলায়। ‘প্রেমাতুর’ ভাবনাটার সঙ্গেই তিনি প্রেম করেন, তাই এত প্রেমের গান লেখা, জানালেন আদনান।

আর বিয়ে? আনুগত্য তিনি মানেন ঠিকই, কিন্তু যা হওয়ার নয় তাকে নিয়ে না এগোনোই ভালো, জানালেন গায়ক।

প্রসঙ্গত, আদনান সামির প্রথমা স্ত্রী রাজ কাপুরের শেষ পরিচালিত ছবি ‘হিনা’র নামভূমিকায় পাকিস্থানি অভিনেত্রী জেবা বখতিয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ