1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

সানির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ২২৯ Time View

sunny dewalহিন্দুধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে বলিউড তারকা সানি দেওলের নামে মামলা নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত।

ধর্মীয় অনুভূতি নিয়ে অপমানজনক ভাষায় মন্তব্য করার এই অভিযোগ উঠেছে সানি দেওলের নতুন সিনেমা ‘মহল্লা আশি’র বিরুদ্ধে। চলতি বছরের অক্টোবরে মুক্তিপ্রতীক্ষিত এই ছবির ট্রেলার মুক্তির পর এ অভিযোগ ওঠে।

বিষয়টি উল্লেখ করে সুধীর কুমার ওঝা নামের একজন আইনজীবী বিহারের একটি আদালতে অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের শুনানি শেষে অতিরিক্ত প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামচন্দ্র প্রসাদ ‘মহল্লা আশি’ ছবির পরিচালক চন্দ্র প্রকাশ দ্বিবেদি, রচয়িতা কাশিনাথ সিং ও মুখ্য চরিত্রের অভিনেতাসহ অন্যান্য ভূমিকায় অভিনয় করা শিল্পীদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দেন।

আইনজীবী সুধীর কুমার ওঝা আদালতে দায়ের করা অভিযোগে বলেন, ‘মহল্লা আশি’ ছবির ট্রেলারে এমন আপত্তিকর কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে বারানসির ভাবমূর্তি ও সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং হিন্দুধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত আনা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী ওই ছবির কলাকুশলীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। তবে এ নিয়ে এখনো সানি দেওল বা ‘মহল্লা আশি’ সিনেমাসংশ্লিষ্টদের কোনো মন্তব্য জানা যায়নি। সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ