1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১০৩ Time View

rajbari5রাজবাড়ীর গোয়ালন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচারের অভিযোগে আবুল হোসেন মোল্লা (৩৪) ও মিঠু সেখ(২৫) নামে দুইজনকে আটক করেছে গোয়ালন্দ থানা পুলিশ। রোববার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটক আবুল হোসেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু মাতব্বর পাড়ার হোসেন মোল্লার ছেলে এবং আটক মিঠু আবুল হোসেনের সহযোগী ও ওই একই এলাকার বাসিন্দা।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরউল্লাহ জানান, আবুল ও মিঠু সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার করে। খবর পেয়ে পুলিশ রোববার অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক দুইজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ সংশোধনী ২০১৩ অ্যাক্টের ৫৭/২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ