1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেনচলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১৪৯ Time View

trainহবিগঞ্জ: জেলার রশিদপুর রেলস্টেশন এলাকায় রোববার ভোর পাঁচটার দিকে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার বেলা একটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ শুরু হয়নি।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের সহকারী মাস্টার কবির আহমদের জানান, দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। সিলেট থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তঃনগর ট্রেন কালনি এক্সপ্রেস ও সিলেট আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেন ড্যামুর যাত্রা বাতিল করা হয়। চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা কুলাউড়া এবং ঢাকা অভিমুখী আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।

শমশেরনগরের সহকারী স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, তেলের ট্যাংকারগুলো উদ্ধার করতে আখাউড়া থেকে একটি ট্রেন রওনা দিয়েছে। ট্যাংকারগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ