1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীকে রেলস্টেশনে মারধর-উত্তেজনা, ৪ আরএনবি সদস্য বরখাস্ত হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১১৩ Time View

tuneshiya5জঙ্গি হামলায় ৩৮ জন নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় গতকাল শনিবার তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারি হওয়ায় দেশটির নিরাপত্তা বাহিনী অধিক ক্ষমতা পেল। এর পাশাপাশি জনসমাবেশ করার অধিকার সংকুচিত হয়ে পড়ল।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কায়েদ এসেবসির কার্যালয় গতকাল এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেছেন। এ বিষয়ে পরে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ৩০ দিন জরুরি অবস্থা বহাল থাকবে। পরে প্রয়োজন হলে ৩০ দিন পরপর তা হালনাগাদ করা হবে।

গত ২৬ জুন তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সুসের সমুদ্রসৈকতে এক বন্দুকধারীর হামলায় বিদেশি পর্যটকসহ ৩৮ জন নিহত হয়। ওই হামলার পর নিরাপত্তাব্যবস্থা বেশ জোরদার করা হয়। দেশের বিভিন্ন হোটেল এবং সৈকতে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

সুসের হামলায় ত্বরিত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ওই হামলার সময় বন্দুকধারী সৈকতে গুলি চালিয়ে হোটেলে প্রবেশ করে। মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) পরে ওই হামলার দায়িত্ব স্বীকার করে।

তিউনিসিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ছিল সুসের হামলা। নিহত ৩৮ জনের মধ্যে ৩০ জনই ব্রিটিশ নাগরিক। তিউনিসীয় যুবক সাইফুদ্দিন রেজগুই ওই হামলা চালায়। গত মার্চ মাসে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের বিখ্যাত বারদো জাদুঘরে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে দুই বন্দুকধারী।

বিশ্লেষকেরা বলছেন, পার্শ্ববর্তী দেশ লিবিয়ার সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে ঝুঁকির মধ্যে পড়েছে তিউনিসিয়া। ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন থেকে ফেরত বেশ কিছু তিউনিসীয় নাগরিকও দেশটির নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। এর আগে সর্বশেষ ২০১১ সালে তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ওই সময় গণ-আন্দোলনে প্রেসিডেন্ট বেন আলী ক্ষমতাচ্যুত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ