1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

‘রিজভী গুরুতর অসুস্থ’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১৬৯ Time View

rizviiবিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “দীর্ঘ দিন থেকে বিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ। বরাবরই তিনি একজন অসুস্থ মানুষ। গত পাঁচ মাসের অধিক সময় কারান্তরীণ থাকার ফলে তার শারীরিক জটিলতা মারাত্মক আকার ধারণ করেছে।”

শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. আসাদুজ্জামান বলেন, “১৯৮৪ সালে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তৎকালীন বিডিআর এর গুলিতে তার পেটের নাড়িভুড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং অস্ত্রোপচারের সময় তার খাদ্যনালীর বেশ কিছু অংশ কেটে ফেলা হয়। এর ফলে সেখানে মাঝে মধ্যেই এক ধরনের ব্লক তৈরি হয়, ফলে তার পেটের পীড়া মারাত্মক আকার ধারণ করে।”

তিনি বলেন, “এছাড়াও ২০০৪ সালে সড়ক দুর্ঘটনায় তার ডান হাত ও বাম পায়ের হাড় ভেঙে যায়। ব্যাংকক এর বামরুনগ্রাদ হাসপাতালে অস্ত্রোপচার করে তার হাত ও পায়ে মেডিকেটেড স্টিল প্লেট দিয়ে জোড়া লাগানো হয়। এর পর থেকে তিনি নিয়মিত বামরুনগ্রাদ হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহন করে আসছেন।”

ড. আসাদুজ্জামান রিপন বলেন, “এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ১৫ জুন স্থানীয় সময় বেলা ১১টায় বামরুনগ্রাদ হাসপাতালে ডাক্তারের সঙ্গে এ্যাপপয়েন্টমেন্ট থাকা সত্বেও কারান্তরীণের কারনে যথাসময়ে ব্যাংকক গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি। বর্তমানে রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং ক্রমেই অবনতিশীল পর্যায়ে চলে যাচ্ছে। ”

তিনি কারাগারে পেটের পীড়া, হাত-পা ও কোমরে প্রচণ্ড ব্যাথায় হাঁটাচলা করতে এবং ঘুমোতে পারছেন না বলেও জানান ড. আসাদুজ্জামান রিপন।

শারীরিক অসুস্থতা বিবেচনায় এনে তাকে জামিনে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি দাবি জানান ড. আসাদুজ্জামান রিপন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ