1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

উন্নয়নেই দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১৮১ Time View

suronjitউন্নয়ন অব্যাহত রাখতে হলে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন ‘চলমান রাজনীতি ও ঘোষিত বাজেট’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সুরঞ্জিত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল প্রত্যক্ষ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। অপরাজনীতি দূর করে এ ধারা অব্যাহত রাখতে হবে।

দেশ সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবেই চলবে উল্লেখ করে তিনি হিংসা-প্রতিহিংসা বাদ দিয়ে সবাইকে একত্রিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইউসুফ আলী জীবন।

এছাড়াও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সভাপতি নারায়ণ দেবনাথ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, আয়োজক সংগঠনের সহ-সভাপতি শওকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ