1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মেক্সিকোতে অর্ধশতাব্দী পুরনো গণকবরে ১৬৭ লাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ১৩৩ Time View

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গুয়েতেমালা সীমান্তের কাছে এক গুহায় প্রায় অর্ধ শতাব্দী পুরনো গণকবরের সন্ধান পাওয়া গেছে। কবরটি থেকে ১৬৭টি মৃহদেহ উদ্ধার করা হয়েছে।

চিয়াপাস প্রদেশের কৌঁসুলির কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মৃতদেহগুলোর বয়স, লিঙ্গ ও মৃত্যুর কারণ সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা এগুলো ৫০ বছরের পুরনো। তবে মৃতদেহগুলোর গায়ে কোনো সহিংসতার চিহ্ন স্পষ্ট নয়।

গণকবরটির সন্ধান পাওয়া গেছে মেক্সিকোর দুর্গম সীমান্তাঞ্চল ফ্রন্তেরা কোমালাপা শহরের কাছে যা গুয়াতেমালা সীমান্ত থেকে মাত্র ১১ মাইল দূরে। আর এ অঞ্চল দিয়ে মধ্য আমেরিকার মানুষেরা সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্র যায়।

ধারণা করা হচ্ছে, গুয়েতেমালার গৃহযদ্ধের সময় এখানে নিহত সেনা ও বেসামরিকদের গোপনে মাটি চাপা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ১৯৬০ সালে শুরু হওয়া দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধে ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত ও ৪৫ হাজার নিখোঁজ হয় বলে জানা যায়।

এছাড়া, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আর মাদক চোরাচালান চক্রগুলো শত শত মানুষ হত্যা করে এরকম অনেক গণকবর দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ