1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

গব্বরের ছেলের পাশে বিগ-বি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৮২ Time View

bigbiগব্বরের ছেলে করছেন বলিউডে মার্ডার, আর তাতে নাকি সাহায্য করছেন বলিউডের বিগ-বি! না না, ভয় পাবেন না। ‘মার্ডার ইন বলিউড’ হলো একটি বইয়ের নাম। তবে বইয়ের লেখক কিন্তু সাধারণ কেউ নন, তিনি সাক্ষাৎ গব্বর-পুত্র। গব্বর অর্থাৎ আমজাদ খানের বড় ছেলে শাদাবের লেখা বই ‘মার্ডার ইন বলিউড’-এর উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন।

শাদাবের বইয়ের নামটি এমন হলেও এর ঘটনাবলী কিন্তু বলিউডের সত্য কোনো ঘটনা অবলম্বনে নয়, বরং পুরোটাই কল্পিত। শাদাব জানাচ্ছেন, এটি বলিউডের পটভূমিতে রচিত একটি রহস্য কাহিনী, এবং এই হলিউডের একটি ঘটনা থেকে তিনি গল্পের প্লট পান। ১৯৩০ সালে হলিউডের এক মহিলা জুনিয়র আর্টিস্ট নৃশংসভাবে খুন হন, এবং সেই খুনকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির সব বড় বড় শিল্পীরা মামলায় জড়িয়ে যান, কিন্তু এখনও অবধি সেই হত্যাকাণ্ডের কোনো মীমাংসা হয়নি।

গব্বর-পুত্র জানাচ্ছেন, ‘আলাদা করে বই উদ্বোধনের অনুষ্ঠান আয়োজন করার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার পরিবার এবং প্রকাশক জোর করলেন। বইটি উদ্বোধন করার অনুরোধ জানিয়ে মিস্টার বচ্চনকে টেক্সট করার দশ মিনিটের মধ্যেই তিনি খুশির সঙ্গে সম্মতি জানিয়ে রিপ্লাই দিলেন। আমার বাবার মৃত্যুর এত বছর পরেও তিনি আমাকে এভাবে সমর্থন জোগানোয় আমি সম্মানিত’।

তাহলে গব্বরের প্রতি বিগ-বি’র শ্রদ্ধা যে আজও অটুট, তা তো দেখাই যাচ্ছে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ