1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজনৈতিক অস্থিরতায় ডিএসইতে ২ কার্যদিবসে লেনদেন কমেছে ৩শ ৮ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ১৪৭ Time View

রাজনৈতিক অস্থিরতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের প্রথম দু’ কার্যদিবসে লেনদেন কমেছে গত সপ্তাহের দু’ কার্যদিবসের তুলনায় ৩শ ৮ কোটি টাকা।

সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি সপ্তাহের প্রথম দু’ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে দু’শ ৬৯ কোটি টাকা। গত সপ্তাহে রোববার ও সোমবার দু’ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫শ ৭৭ কোটি টাকা। যা চলতি দু’ কার্যদিবসের তুলনায় ৩শ ৮ কোটি টাকা কম।

এদিকে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে পড়েছে। এর ফলে লেনদেনে ভাটা পড়েছে। তাদের মতে, এ রকম রাজনৈতিক অস্থিরতা যদি চলতে থাকে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করেন।

এ ব্যাপারে তত্ত্বাবধায়কের সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, দু’ কার্যদিবসে লেনদেনে যে ধস তার অন্যতম কারণ রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও যে ট্রেডিং হচ্ছে এটাই অনেক ব্যাপার বলে তিনি মনে করেন।

রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীল না হয় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক পরিচালক বাংলানিউজকে বলেন, গত রোববার আমাদের পরিচালক নির্বাচন ছিল এবং সোমবার যান চলাচল কম থাকায় ব্রোকারেজ হাউজগুলোতেও বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম ছিল। এ কারণে লেনদেন কম হয়ে থাকতে পারে।

অপরদিকে সোমবার ডিএসইর সাধারণ মূল্য সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। এদিন লেনদেন হয়েছে ১৪২ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৯৮১ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ১৯ লাখ টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ১২৭ কোটি টাকা যা ছিল গত সোয়া ৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

ডিএসই সূত্রে জানা যায়, এর আগে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর ডিএসইতে সর্বনিম্ন ১০৯ কোটি টাকা লেনদেন হয়। এছাড়া গত বছরের ২০ জানুয়ারি ডিএসইতে ৬৮ কোটি টাকা লেনদেন হয়েছি। তবে এদিন মাত্র ৫ মিনিট লেনদেন হয় স্টক এক্সচেঞ্জটিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ