1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

প্যারাগুয়েকে ৬ গোল দিয়ে ফাইনালে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১৪৬ Time View

arjentina1আর মাত্র নব্বই মিনিটের লড়াই৷রবিবাসরীয় ভোররাতে চিলিকে হারাতে পারলেই কোপা আমেরিকার শিরোপা উঠবে লিওনেল মেসিদের মাথায়৷বুধবার প্যারাগুয়ের বিরুদ্ধে মেসি-ডি মারিয়াদের ফুটবল দেখার পর মনে হচ্ছে তাদের কোপা চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা৷

এদিন চোখ ধাঁধানো কপপ্লিট ফুটবল খেলে প্যারাগুয়ে ৬-১ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা৷নীল-সাদা জার্সিধারীদের হয়ে অ্যানহেল ডি মারিয়া করলেন জোড়া গোল। মার্কোস রোজো ও জেভিয়ার পাস্তোরে, সার্জিও অ্যাগুয়েরো ও গঞ্জালো হিগুয়েন একটি করে গোল করলেন। নিজে গোল না-পেলেও চারটি গোল করালেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস ব্যারিওস।

এদিন চিলির কনসেপসিয়নে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লিওনেল মেসির নিখুঁত ফ্রি-কিক৷ম্যাচের ১৫ মিনিটে মেসির সেই ফ্রি-কিকেই বিপক্ষের জাল ছিঁড়ে দেন রোজো৷গোলের শুরু রোজোর হাতে৷আর্জেন্টিনা প্রথম গোলের পরেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে৷ম্যাচের ২৭ মিনিটে আবারও সেই মেসির পাস৷গোল করতে বিন্দুমাত্র ভুল করলেন না পাস্তোরে৷ম্যাচের ২৭ মিনিটেই দু’গোলে এগিয়ে গেল জেরার্ডো মার্টিনোর ছেলেরা৷দু’গোলে পিছিয়ে পড়া প্যারাগুয়েকে ম্যাচে ফেরান লুকাস ব্যারিওস। ৪৩ তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে রোমেরোকে পরাস্ত করেন সান্তা ক্রুসের বদলে নামা এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বের আর্জেন্টিনার বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও গোল করেছিলেন এই ব্যারিওস। এদিনও গোল এলো তার কাছ থেকে৷

বিতীয়ার্ধের শুরুতেই ব্যাক-টু-ব্যাক গোল করে আর্জেন্টিনার হয়ে একপ্রকার ম্যাচ পকেটে পুরে দেন মারিয়া৷৪৭তম মিনিটে পাস্তোরের বাড়ানো বল নিচু শটে প্যারাগুয়ের জালে জড়িয়ে দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডর এই অ্যাটাকিং মিডিং। এরপর ৫৩তম মিনিটের গোলটি দি মারিয়ার দ্বিতীয় গোলেও সেই মেসির অবদান রইল৷মেসি থেকে পাস্তোর হয়ে গোল৷ম্যাচের ৮০তম মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর সুবাদে আর্জেন্টিনার পাঁচ নম্বর গোলটা চলে আসে। মারিয়ার ক্রসে ম্যান সিটি’র সুপারস্টারের বুলেট শট হেড জাল ছিঁড়ে দেয়৷অ্যাগুয়েরোর গোলের তিন মিনিটের মধ্যেই প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হিগুয়েন৷নাপোলির এই ফরোয়ার্ডের গোলেও দুর্দান্ত পাস এলো মেসির থেকে৷

প্রথম সেমি-ফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল চিলি৷রোববার চিলিকে হারাতে পারলেই কোপার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়া উরুগুয়ের (১৫টি) পাশে বসবে আর্জেন্টিনা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ