1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, পাইলট নিখোঁজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৩৪ Time View

biman29চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিমান বাহিনীর এফ-৭ নামের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেছে। তবে বিমানের পাইলট পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ এখনো নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম বলেন, বিধ্বস্ত হওয়া বিমানটির ইঞ্জিন সনাক্ত করা গেছে। আমাদের উদ্ধারকারী জাহাজ সিবিএস তৌহিদ বিমানের ভাঙা তিনটি অংশ উদ্ধার করেছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম  বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে বিমান বাহিনী, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের আলাদা টিম তল্লাশি চালাচ্ছে।ইতিমধ্যে বিমানের ইঞ্জিনের অবস্থান সনাক্ত করা গেছে। তবে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার দুরুল হুদা।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা লাইট হাউজ থেকে ৭ মাইল দূরে সাগরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে শুধু পাইলট তাহমিদেই ছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

এদিকে বিমান বাহিনী থেকে জানা যায়, সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে অভ্যন্তরীণ নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে এফ-৭ জঙ্গি বিমানটি উড্ডয়ন করে।

১১টা ১৪ মিনিটের দিকে কন্ট্রোল টাওয়ার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল সাড়ে ১১টার দিকে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ