1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৭২ Time View

sri pakiপাকিস্তানকে দুরমুশ করে টেস্ট সিরিজে সমতায় ফিরলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা৷ ঘরের মাটিতে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে ম্যাথিউজ অ্যান্ড কোম্পানি৷ দ্বিতীয় টেস্টে সোমবার মিসবাহ-উল-হকদের সাত উইকেটে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-১ করে ফেলল শ্রীলঙ্কা৷ টেস্টের পঞ্চম তথা শেষ দিন ১৫৩ রানের লক্ষ্যে নেমে ৩ উইকটে হারিয়ে ২৬.৩ ওভারেই রান তুলে নেন ম্যাথিউজরা৷ দিমুথ করুনারত্নে ৫০ রান করেন৷ ৪৩ রানে অপরাজিত থাকেন লঙ্কা অধিনায়ক৷

ধামিকা প্রসাদ (৩ উইকেট) ও থারিন্দু কুশলের (৫উইকেট) ঝোড়ো বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় সফরকারী দল৷ জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৩১৫৷ শ্রীলঙ্কার হয়ে কুশল সিলভা সর্বোচ্চ ৮০ রান করেন৷ শ্রীলঙ্কার পথে বড় বাধা হয়ে দাঁড়ালেন স্পিনার ইয়াসির শাহ৷ ৬টি উইকেট তুলে নেন তিনি৷

দ্বিতীয় ইনিংসে আজহার আলির চওড়া ব্যাটে ভর করে ম্যাচে ফেরে পাক দল৷ ১১৭ রান করে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন আলি৷ সেই সুবাদেই ইনিংস হার থেকে রক্ষা পায় পাকিস্তান৷ ৩৩৯ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস৷ দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট ঝুলিতে ভরে ম্যাচ সেরা হন প্রসাদ৷ দু’ইনিংস মিলিয়ে ইয়াসিরের সংগ্রহ ৮টি উইকেট৷ গলে প্রথম টেস্টে ঘরের দলকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান৷ শুক্রবার পাল্লেখেলেতে শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ