1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

না ফেরার দেশে পাপ্পু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৩১৫ Time View

pappuপরিবার ও ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে জনপ্রিয় কৌতুক অভিনেতা পাপ্পু।

সোমবার ভোর চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মারা যাওয়ার সময় লালবাগে নিজ বাসায় তিনি ছিলেন।

ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র মাধ্যমে বেশি পরিচিতি পান পাপ্পু।

‘শুভেচ্ছা’ অনুষ্ঠানের পরিকল্পনাকারী ও উপস্থাপক আব্দুন নূর তুষার পাপ্পুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “পাপ্পুর হৃদরোগ ছিল জানতাম। কিন্তু এত কম বয়সে সবাইকে কাঁদিয়ে পাপ্পু চলে যাবে এটা কখনও কল্পনা করিনি। পাপ্পু তেহারী খেতে অনেক পছন্দ করত। আমি শুনেছি কাল রাতেও পাপ্পু তেহারী খেয়েছে। ওর মৃত্যু সংবাদ শোনার পর থেকে খুব খারাপ লাগছে।”

পাপ্পুর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গণমাধ্যম ও তার সহকর্মীদের মাঝে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ