1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিকদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ হরমুজ প্রণালি নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই : বাণিজ্যমন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি : তথ্যমন্ত্রী

কারাগারে থাকা শিশুদের সুবিধা বিষয়ে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ৯৩ Time View

দেশের বিভিন্ন কারাগারে হাজতি মায়েদের সঙ্গে থাকা শিশুদের পুষ্টিকর খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় কি সুবিধা দেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে শিশুদের মৌলিক অধিকার রক্ষা না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইজিকে (প্রিজন) রুলের জবাব দিতে বলা হয়েছে।

৪ মার্চ রিট আবেদনটি দায়ের করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান ।

কারাগারে হাজতি মায়েদের সঙ্গে মোট ৩২১ জন শিশু আছে বলে জানান এলিনা খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ