1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ব্রাজিল থেকে আনা গম খাওয়ার উপযোগী : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ১৫৭ Time View

kamrulব্রাজিল থেকে আনা গম পঁচা ও খাওয়ার উপযোগী নয় এমন সমালোচনাকে মিথ্যা আখ্যায়িত করে যে কোনো পরীক্ষাগারে তা পরীক্ষার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সচিবালয়ে নিজ দফতরে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী বলেন, চার মাস আগে ব্রাজিলের গম আমরা যেভাবে রিসিভ করেছিলাম পরীক্ষা করে দেখা গেছে, এখনো তেমন আছে। এ গম খাওয়া সম্পূর্ণ উপযোগী। খাদ্য অধিদফতর ও সায়েন্স ল্যাবরেটরির (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) পরীক্ষায় এটা স্পষ্ট বুঝা যাচ্ছে।

এরপরও যদি কারো সন্দেহ থেকে থাকে আমি তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। তারা আমাদের যে কোনো গোডাউন থেকে গম সংগ্রহ করে যে কোনো জায়গায় পরীক্ষা করতে পারে। আমি এ জন্য তাদের সহযোগিতাও করব বলেন কামরুল।

খাদ্য একটি সংবেদনশীল বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এটাকে নিয়ে কেউ রাজনীতি ও মিথ্যাচার করবেন না।

এর আগে খাদ্য মন্ত্রণালয় ২৪ জুন এক বিবৃতিতে একই ধরণের দাবি করে।

বিবৃতিতে বলা হয়, ব্রাজিল থেকে আসা গমের নমুনা পরীক্ষা করে পচা কিংবা মানুষের খাওয়ার অনুপযোগী নয় বলে প্রমাণিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ