1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাহুল দ্রাবিড় একজন ভদ্রলোক: ইউনুস খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ক্রিকেটের সুবাদে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ইউনুস খানের অনেকবার দেখা হয়েছে। কখনো প্রতিপক্ষ হিসেবে কখনো একই হোটেলে পাশাপাশি থেকেছেন। দেখা হলে সৌজন্য কথাবার্তাও হয়েছে। রাহুল ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কলঙ্কের ছিটেফোঁটা গায়ে মাখেননি। ভদ্রলোক বিশেষণটাই তার প্রাপ্য। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খানও তাই বললেন,‘খুবই ভদ্রলোক ছিলেন’।

এশিয়া কাপ খেলতে আসা পাকিস্তান দলের এই বর্ষিয়ান ক্রিকেটার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ বিকেলের অনুশীলন সেরে যখন সাজঘরের দিকে যাচ্ছিলেন, তখন একজন রাহুলের অবসরের খবরটা দেন। তিনি তখনও জানতেন না ‘দ্যা ওয়াল’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন, ‘তুমি কি নিশ্চিত সে অবসরের ঘোষণা দিয়েছে?’

কয়েকদিন আগেই অবসর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রাহুল। কবে, কোথায় আনুষ্ঠানিক বিদায়ী সংবাদ সম্মেলন করবেন তাও ঠিক হয়েছিলো। বেঙ্গালুরুতে সেই বিদায় ঘণ্টা বাজালেন। ১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপরীতে খেলা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রাহুল। বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এই এশিয়া কাপেই যদি ইউনুসের সঙ্গে রাহুলের দেখা হয়, তখন নিশ্চয়ই একে অন্যকে জড়িয়ে ধরবেন। তা  তো করবেনই। আসলে তারা দু’জনই তো ভদ্রলোক। ভারতীয় সাংবাদিকরা পর্যন্ত পাকিস্তানের এই ক্রিকেটারকে ভদ্রতা এবং সততার সনদ দিচ্ছেন। এরপর আর কথা থাকে না।

রাহুলের ক্যারিয়ারে ১৬৪টি টেস্ট খেলে ৩৬টি শতকসহ ১৩, ২৮৮ রান করেন। ৩৯ বছর বয়সী এ ভারতীয় ৩৮৮টি একদিনের ম্যাচ খেলে ১০, ৮৮৯ রান করেন। ১২টি শতকও আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ