1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ১৮১ Time View

Bangladesh_Parliament_Insideসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আবেদন নাকচ করে দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তিনি বলেছেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত নেই। বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ফিরোজা বেগম চিনুর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। মো. আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বিশেষায়িত পদে এবং যে সব সংস্থার কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সেসব সংস্থায় উপযুক্ত যোগ্যতা সম্পন্ন লোক সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। মাহজাবিন খালেদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত সচিব পদে ১০৪ জন, অতিরিক্ত সচিব ৬০৮, যুগ্মসচিব পদে ১ হাজার ৪০৭, উপ-সচিব পদে ১ হাজার ৪১৪ জনসহ মোট ৩ হাজার ৫৩৩ জন কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। পিনু খানের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারি চাকরিতে সাধারণ কোটা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। কোটা পদ্ধতি যেভাবে আছে সেভাবেই থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ