1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

অভয়নগরে ধর্ষিত স্কুল ছাত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ১২৩ Time View

53565_Jossreঅভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা করায় বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার বাঘুটিয়া গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আগুন দেওয়ার কথা লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে বাঘুটিয়া গ্রামের দিনু মোল্যার বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে বাড়িতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। এ ঘটনায় বসতবাড়ি রক্ষা করলেও গোয়াল ঘরটি পুরোপুরি পুড়ে গেছে।

ওই পরিবারের চতুর্থ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে আটক করে পুলিশ।

এরপর থেকে প্রভাবশালী একটি মহল তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এমনকি ভয়ে ভিকটিমকেও তারা বাড়িতে আনতে পারেনি। ইতোমধ্যে, ওই পরিবারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ