1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব–১৫ এর চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে তিন দিনব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের চূড়ান্ত পর্ব গতকাল বুধবার সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। গত রোববার উপজেলা পর্যায়ের যেসব খেলোয়াড়ের বাছাই পর্ব সম্পন্ন করা যায়নি তাদের নিয়ে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বাছাই কাজ সম্পন্ন হয়। এরপর আগের দু’দিনের বাছাইকৃতদের নিয়ে মোট ৯৩ জনের মাঝে ৭৩ জনের উপস্থিতিতে গতকাল চূড়ান্ত বাছাইয়ে ৫৫ জনকে মনোনিত করা হয়। তবে পরীক্ষার কারণে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত যে সকল খেলোয়াড় গতকাল চূড়ান্ত বাছাইয়ে অংশ নিতে পারেনি সেই সকল খেলোয়াড়দের এবং যারা চূড়ান্ত বাছাইয়ে মনোনীত হয়েছে তাদের সকলকে আগামী ৩১ অক্টোবর শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য বাছাই কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বাছাই কমিটির আহবায়ক নজরুল ইসলাম লেদু জানান আগেরদিন বাকি থাকা উপজেলা থেকে আগত প্রায় ১৫০ জন খেলোয়াড়ের ট্রায়াল আমরা গতকাল সম্পন্ন করেছি। এরপর বিকালে মহানগরী এবং উপজেলা মিলিয়ে চূড়ান্ত বাছাইয়ে ৫৫জনকে মনোনীত করেছি। এখন এই ৫৫ জন এবং যারা পরীক্ষার জন্য আসতে পারেনি তাদেরকে নিয়ে আগামী ৩১ অক্টোবর শনিবার আবার ট্রায়াল হবে।

এ থেকে আমরা ৫০ জন বেছে নেব। এদেরকে আগামী ৪ নভেম্বর বাফুফে থেকে আগত কোচের কাছে দেয়া হবে। তিনি এদের মধ্য থেকে সর্বোচ্চ ২৫ জনকে নির্বাচিত করবেন। যদিও আগে ৩০ জনের কথা বলা হয়েছিল। এই ২৫ জনকে সেদিন রেজিষ্ট্রেশন করিয়ে ট্রেনিংয়ের আওতায় আনা হবে। অনূর্ধ্ব–১৫ চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠিত হবে এদের দিয়েই। চূড়ান্ত দিনে খেলোয়াড় বাছাই কমিটির আহবায়ক ও সিডিএফএ সিনিয়র সহ–সভাপতি নজরুল ইসলাম লেদুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, মোহাম্মদ নাসির, নাজিমউদ্দিন নাজু, আসকার বাবু, কাজী কামরুল ইসলাম পাভেল। দিনব্যাপী চূড়ান্ত বাছাই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ সহ সংশ্লিষ্টরা। চূড়ান্ত বাছাই শেষে মনোনিত খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিডিএফএ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ