1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিএনপির মূল অস্ত্র ভারত বিরোধিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ১৪৪ Time View

hanifবাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনীতির মূল অস্ত্রই হল ভারত বিরোধিতা। দলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ভারতবিরোধী রাজনীতি করে এসেছে। সেটা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বার বার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, কিন্তু এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে হঠাৎ করেই বিএনপির নেতাকর্মীরা বলল, বিএনপি কখনই ভারতবিরোধী রাজনীতি করে নাই, আর করবেও না।

তবে নরেন্দ্র মোদি বাংলাদেশের অনেক নেতার সঙ্গে বৈঠক করলেও শুধুমাত্র বিএনপিনেত্রী খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠকে বলেছেন, ভারত কখনই সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। এরপরই ভারতের কাছে নিজেদের অবস্থা ভাল নয় জেনে আবারও বিএনপি সুর পাল্টে নতুন করে ভারত বিরোধিতা শুরু করেছে।

হানিফ বলেন, ভারতের সঙ্গে আমাদের যে সব চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের কোনো ক্ষতি বা লস হয়নি। দুই দেশের দ্বি-পাক্ষিক সমস্যাগুলো সমাধানের জন্য বন্ধুত্বপূর্ণ একটা ভাল সমঝোতাই হয়েছে।

জেলার মজমপুরে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের অফিসে বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবার আগে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব-উল-আলম হানিফ। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি রবিউল ইসলামসহ পরিবহন মালিক ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ