1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

আজকের বৃষ্টি আশীর্বাদ: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ১২৮ Time View

hasina pপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের বৃষ্টি আশীর্বাদ। কেননা এই বৃষ্টি একদিকে যেমন কয়েক দিন ধরে চলে আসা তীব্র তাপদাহ থেকে আমাদের স্বস্তি দিয়েছে তেমনি আমাদের ফসলেরও জন্য সুফল বয়ে এনেছে। এ বৃষ্টির কারণে কৃষককে জমিতে সেচ ও সার কম দিতে হবে।’

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর গুলশান-১-এ হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধনকালে একথা তিনি বলেন।

তিনি বলেন, ‘দেশকে আধুনিক করতে যা কিছু দরকার সবই আমরা করছি। দেশে মুদ্রাস্ফীতি ছয়ের ঘরের নেমে এসেছে। জিডিপি বেড়েছে।’

পুলিশ সদস্যদের লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের জন্য আমরা যা কিছু করছি তা দেশের মানুষের কথা চিন্তা করেই করছি। আমরা নিজ থেকেই আপনাদের জন্য অনেক কিছু করে দিয়েছি; যা আপনারা চাইতে পারেননি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ