1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

এবার সিপিএলের দল কিনলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১৯৫ Time View

sharuk cplবলিউড তারকা ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কর্ণধার শাহরুখ খান ক্রিকেটের প্রতি তার অনুরাগ প্রকাশে এবার দৃষ্টি দিলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো রেড স্টিল (টিঅ্যান্ডটি) কিনেছেন শাহরুখ। দলটির যৌথ মালিক বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতাও।

বুধবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে একথা বলা হয়েছে।
এর আগে ক্যারিবিয়ান এ লিগের আরও দুটি দল কিনেছেন হলিউডের দুই তারকা মার্ক ওয়ালবার্গ ও জেরার্ড বাটলার। ওয়ালবার্গ কিরণ পোলার্ডের নেতৃত্বাধীন বারবাডোস ত্রিডেন্টস ও বার্টলার কিনেছেন ক্রিস গেইলের নেতৃত্বাধীন জ্যামাইকা তালাওয়াহসকে।
শাহরুখের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের নজর বিশ্বব্যাপী প্রসারিত। আইপিএলের কেকেআরের পর এবার সিপিএলে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো দলের অন্তর্ভুক্ত হতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা সফলতার সঙ্গে সিপিএল শুরু করতে চাই। আমরা আশা করি, কেকেআরকে যেসব অনুশীলন করানো হয়েছে এখানেও সেসব করা হবে।’
বলিউডের কোনো তারকা এবারই প্রথম সিপিএলে দলে কিনলেন। দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের শাহরুখের ব্যবসায়িক প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ও কেকেআরের সহ-মালিক জুহি চাওলা ও তার স্বামী এতে বিনিয়োগ করেন।
সিপিএলের তৃতীয় আসর মাঠে গড়াবে আগামী ২০ জুন; শেষ হবে ২৬ জুলাই। ২০১৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে শিরোপা জিতেছিল জ্যামাইকা তালাওয়াশ। গত আসরে শিরোপা ঘরে তোলে বার্বাডোজ ট্রাইডেন্টস। দু’বারই রানার্স আপ হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
শাহরুখ খানের কেকেআর আইপিএলের অন্যতম একটি জনপ্রিয় দল। শাহরুখ সেই জনপ্রিয়তায় বাড়তি উদ্দীপনা যুগিয়েছেন। সিপিএলে এ অবশ্য শাহরুখের পাশাপাশি ওহালবার্গ ও বাটলারও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে আসছেন।
আইপিএলের কোনো দলের মালিক হিসেবে শাহরুখ খানই প্রথম বিদেশি কোন দল কিনলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ