1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

মেয়র সাহেব আগে নিজের বিলবোর্ড নামান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৮৪ Time View

obaidul22বিলবোর্ড অপসারণে রাজনীতিই প্রধান বাধা উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বিলবোর্ড সবার আগে অপসারণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এসময় মন্ত্রীর পাশেই ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

ওবায়দুল কাদের বলেন, আপনাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া ব্যানার, বিলবোর্ড নামিয়ে নগরীর পরিচ্ছন্নতা অভিযান শুরু করুন। আমি দেখেছি নগরীর বিভিন্ন জায়গায় আপনার নামে বিলবোর্ড দেওয়া হয়েছে। এতে নগরীর সৌন্দর্য হানি হচ্ছে।

মন্ত্রী বলেন, আমি জানি বিলবোর্ড উচ্ছেদে প্রধান বাধা রাজনীতি। কিন্তু আপনি আগের মেয়রদের তুলনায় অপেক্ষাকৃত তরুণ। তাই আমার বিশ্বাস এ রাজনৈতিক বাধা সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবেন।

অবৈধ গাড়ি চলাচল বন্ধ, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে সিএনজি চালক, মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিলবোর্ডের কারণে নগরবাসী চট্টগ্রামের পাহাড়-নদীর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,‘পৃথিবীর কোন দেশের রাস্তায় আমি এতো বিশৃঙ্খলা, বিলবোর্ড, পোস্টার-ব্যানার দেখিনি। সম্প্রতি দিল্লি থেকে আগ্রা গিয়েছি। কোথাও কোন বিলবোর্ড-ব্যানার নেই। বাংলাদেশে আইল্যান্ডে পর্যন্ত বিলবোর্ড।

১৫ হাজার অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল করছে জানিয়ে তিনি বলেন, অথচ বৈধ ১৩ হাজার অটোরিকশা থেকে কমে ৮ হাজারে ঠেকেছে। নিয়মতান্ত্রিকভাবে আবেদন করলে পর্যায়ক্রমে অবৈধ অটোরিকশাগুলো বৈধ করে দেওয়া হবে।

বৈঠকে চট্টগ্রাম জেলা প্রশাসক জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সিএনজি চালক ও মালিকদের বিরুদ্ধে যাত্রীদের এমন অভিযোগ জমা হয়েছে।

ভাড়ায় নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে মিটার সিস্টেমে নির্ধারিত ভাড়া আদায়ের পক্ষে মত দেওয়া হয়। মানসম্মত মিটার স্থাপন ও সার্ভিস সেন্টার নিশ্চিত করার শর্তে মালিক-চালকরা প্রস্তাবটি মেনে নিয়েছেন। এছাড়া অবৈধ গাড়ি চলাচল বন্ধ এবং বৈধ সিএনজি চালিত অটোরিকশাগুলোর লাইফ টাইম ১৫ থেকে ২৫ বছর করার দাবি জানান মালিকরা।

এছাড়া বৈঠকে মালিক-শ্রমিকদের বিভিন্ন পক্ষ বৈধ ও অবৈধ গাড়ি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। সংগঠনগুলোর নেতারা একে অপরকে দায়ী করতে থাকেন। অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি নিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব কথা বলার সময় চিৎকার শুরু করেন চালক ও শ্রমিক নেতারা। এক পর্যায়ে বৈঠকে হৈ চৈ শুরু হয়। পরে মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আ জ ম নাছির উদ্দিন বলেন, পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বাস্তবতা উপলবিদ্ধ করতে হবে।

তিনি বলেন, সাধারণত উচ্চবিত্ত শ্রেণির মানুষ গণপরিবহনে যাতায়াত করে না।  যারা গণপরিবহনের যাত্রী তাদের আয় সীমিত। তাই ভাড়া বেড়ে গেলে তারা সমস্যায় পড়েন।

নগরীর সমস্যা সমাধানে তিনি সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে সিএমপি কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডল, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ সিএনজি অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ মালিক-শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ