1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

১৬ জুন ঢাকায় আসছেন পরিণীতি চোপড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১৫৭ Time View

porinita chupraঢাকায় আসছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা পরিণীতি চোপড়া। তবে কোনো সিনেমার শুটিংয়ে নয়, একটি ফ্যাশন শোয়ে অংশ নিতে। আগামী ১৬ জুন সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে আয়োজিত ফ্যাশন শোয়ে শো স্টপার হিসেবে থাকবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান গ্রীন অ্যাপল কমিউনিকেশনস।

এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা লুনা বলেন, “ঈদ উপলক্ষে দেশ সেরা ডিজাইনারদের করা পোশাক নিয়ে আমরা একটি ফ্যাশন শোর আয়োজন করছি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ পোশাক পরে মডেলরা র্যাম্পে হাঁটবেন। এমন একটি বিশেষ আয়োজনে আমরা এই সময়ের খুব জনপ্রিয় একজন অভিনয়শিল্পীকে শো স্টপার হিসেবে খুঁজছিলাম। তখনই পরিণীতি চোপড়ার নামটি মাথায় আসে। কারণ, ইদানীং বেশ কয়েকটি বড় ফ্যাশন শোয়ে শো স্টপার হিসেবে পরিণীতি চোপড়াকে দেখা গেছে। তিনিও বিষয়টি জেনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন।”

আগামী ১৬ জুন দুপুরে ঢাকায় আসবেন তিনি। এসেই গুলশানের একটি পাঁচতারকা হোটেলে বিশ্রাম নেবেন। রাতের অনুষ্ঠান শেষে পরদিন সকালে আবার মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে আয়োজক সুত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ