1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

হলিউডে নার্গিসের সাফল্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১৬৭ Time View

nargisbস্পাই সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির। আর প্রথম সিনেমাতেই সাফল্যের মুখ দেখেছেন এই বলিউড সুন্দরী।

মুক্তির দু’দিনের মধ্যে শুধুমাত্র আমেরিকার বাজারে এই সিনেমার কালেকশন ৩০ মিলিয়ন মার্কিনি ডলার। ৬০ মিলিয়ন মার্কিন ডলারের এই সিনেমাটির আন্তজার্তিক বাজারে আয় ইতোমধ্যে ৮৫.৬ মিলিয়ন মার্কিন ডলার।

স্পাই-এর এই সাফল্যে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছে নার্গিসের টুইটার। নার্গিসের প্রেমিক বলিউড অভিনেতা উদয় চোপড়া সবার প্রথম অভিনন্দন জানিয়েছে নায়িকাকে। এ ছাড়া পরিচালক করণ জোহারসহ অনেকেই হলিউডে নার্গিসের এই বাজিমাতে শুভেচ্ছা জানিয়েছেন

স্পাই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মলিশা ম্যাকার্থি, রোজ বার্ন, জুড়ি ল, জনসন স্টাথাম, রজি ব্রুনি। সিনেমাটিতে এক স্পেশাল এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন নার্গিস। সিনেমাটির বেশ কয়েকটি দৃশ্যে অ্যাকশন করতে দেখা যাবে তাকে। আর এই দৃশ্যগুলোর জন্য কোনো ড্যামি নেননি নায়িকা।

কিছুদিন আগে হাতে বন্দুক, ব্ল্যাক ড্রেসে স্পাই লুকে সামনে এসেছিল এই সিনেমায় নার্গিসের লুক। যা প্রশংসা পেয়েছিল ভূয়সী।

অন্যদিকে মার্কিন টিভি সিরিয়াল কোয়ান্টিকো-তে অভিনয় করছেন বলিউডের আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি প্রিয়াঙ্কা টুইটারে শেয়ার করেছেন তার ট্রেইলার। এখানে একজন সিক্রেট এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ