1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ফিফা ভাইস প্রেসিডেন্ট হতে পারি: ম্যারাডোনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১১৬ Time View

maradona9সেপ ব্ল্যাটারের জায়গায় কে ফিফা প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন? জর্ডানের প্রিন্স আলি বিন আল-হুসেন? উত্তরটা এখনও স্পষ্ট নয়। তবে আলি বিন ফিফা প্রেসিডেন্ট হলে দিয়েগো ম্যারাডোনার সমর্থকরা উচ্ছ্বসিত হতে পারেন। ফুটবলের রাজপুত্র স্বয়ং জানিয়ে দিয়েছেন তিনি ফিফার ভাইস প্রেসিডেন্ট হতে চান। আর এ বার আলি বিন যদি ফিফা প্রেসিডেন্ট হন, তার ফিফায় আসার সম্ভাবনা উজ্জ্বল।

আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে ম্যারাডোনা বলেছেন, ‘‘প্রিন্স আলি জিতলে আমার সামনে অনেক সুযোগ থাকবে ফিফার ভাইস প্রেসিডেন্ট হওয়ার।’’ ১৯৮৬-র বিশ্বকাপজয়ী ও প্রাক্তন আর্জেন্টেনীয় কোচ ফুটবলের সঙ্গে শেষ যুক্ত ছিলেন তার দেশের প্রিমিয়ার লিগের চতুর্থ ডিভিশন ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার ‘আধ্যাত্মিক কোচ’ হিসেবে। দীর্ঘদিন ধরেই যিনি ব্ল্যাটারের বিরোধী। সুযোগ পেলেই ব্ল্যাটারকে তুলোধোনা করতে কখনও ছাড়েননি। ব্রাজিল বিশ্বকাপে মেসির সোনার বল পাওয়া নিয়েও ফিফাকে বিঁধেছিলেন ম্যারাডোনা। বলেছিলেন, এটা ফিফার বাণিজ্যিক কৌশল। আর গত মাসে তো ব্ল্যাটারকে তিনি সটান ‘স্বৈরাচারী’ই বলে দেন।

মহাকেলেঙ্কারির চাপে ব্ল্যাটার সরে যাওয়ায় এবার নিজেই ম্যারাডোনা বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সংস্কারের কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তাই জর্ডানের প্রিন্স আলিকে সমর্থন করছেন তিনি। সে রকমই মনে করা হচ্ছে। পাশাপাশি অবশ্য ব্ল্যাটারের বিরুদ্ধে তোপ দাগাও সমানতালে চলছে আর্জেন্তিনীয় কিংবদন্তির। হঠাৎ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চারদিন পর ব্ল্যাটার সরে দাঁড়ানো প্রসঙ্গে ম্যারাডোনার মন্তব্য, ‘‘এফবিআই আর সুইস পুলিশের ভয় ছিল ব্ল্যাটারের। হাতকড়া পরে ব্ল্যাটারের ফিফা ছাড়ার ভয়ও ছিল। আমি যদি ফিফায় আসি। সব কেলেঙ্কারি মুছে দেব।’’

শুধু ব্ল্যাটারই নন, উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকেও ছাড়েননি ম্যারাডোনা। তিনি বলে দেন, ‘‘আগে ওকে সম্মান করতাম। কিন্তু পরে বুঝতে পারলাম ওর কথার কোনো দাম নেই।’’ এ ছাড়া বলেছেন, পর্তুগালের প্রাক্তন তারকা লুই ফিগোর প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ