1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অভিনয় ছাড়তে পারেন দীপিকা পাড়ুকোন!

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১৪৪ Time View

Deepika1দীপিকা পাড়ুকোনের বৃহস্পতি এখন তুঙ্গে। এই ভরা মৌসুমে থেকেও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চাইলেই অভিনয় ছেড়ে দিতে পারেন! বিয়ের পর সুখী জীবনের জন্য প্রয়োজনে খ্যাতির মোহ থেকে সরে আসবেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

বক্স অফিসে নিজের ছবি কাড়ি কাড়ি টাকা আয় করলে দীপিকারও ভালো লাগে, তবে তার কাছে সবার ওপরে পরিবার। পরিবারের চেয়ে অন্য কিছুই গুরুত্বপূর্ণ মনে করেন না তিনি। আর বিয়ের পর অনেক সন্তানের মা হতে চান তিনি।

তার ভাষ্য, পরিবার ছাড়া সব অনুভূতিই অসম্পূর্ণ। জানি না কবে বিয়ে কিংবা ছেলেমেয়ে হবে আমার। তবে আশা আছে, বিয়ে করে মা হলে দারুণ ভালো লাগবে। এই পরামর্শই মা-বাবা আমাকে দিয়ে এসেছেন। আমিও তা মেনে চলছি।

নিজের পরিবার নিয়েও কথা বলেছেন দীপিকা। মা-ই তার বড় অনুপ্রেরণা বলে উল্লেখ করেন তিনি। ক্যারিয়ার নিয়ে তার ভাষ্য, ফুটিয়ে তোলা কঠিন হবে এমন কিছু চরিত্রে কাজ করে আমি খুশি। জানি ভুল করেছি, কিন্তু ওইসব ভুলই আমাকে কিছু শিখিয়েছে।

যুতসই পাত্র পেলে বিয়ে করবেন বলে জানিয়ে রেখেছেন দীপিকা। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন ছবি পিকু (অমিতাভ বচ্চন, ইরফান খান)। এটি চুটিয়ে ব্যবসা করেছে।

এখন তার হাতে আছে সঞ্জয়লীলা বানসালির বাজিরাও মাস্তানি (রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া) এবং তামাশা (রণবীর কাপুর) ছবি দুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ